
জ্বরের কারণে এশিয়ান গেমসে অংশ নেয়া হলো না বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য নাজমুল হোসেন শান্তর। দেশে থেকে জাপানে আসার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন।
বাংলাদেশ কন্টিনজেন্টের চিকিৎসক, বিসিবির ফিজিওথেরাপিস্ট এবং স্থানীয় মেডিক্যাল টিমের পর্যবেক্ষণের পর তাকে এশিয়ান গেমসে দলের বাইরে রাখার পরামর্শ দেয়া হয়েছে।
নাজমুল হোসেন শান্ত আগামীকাল মঙ্গলবার যথাসম্ভব দ্রুততম ফ্লাইটে দেশে ফিরে যাবেন।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদ (অব.) নাজমুল হোসেন শান্তর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন। একইসাথে তিনি তার নিরাপদে দেশে পৌঁছানোর জন্য শুভকামনা জানিয়েছেন।
মেজর (অব.) ইমরোজ আহমেদ এই সম্পর্কে বলেন, ‘শান্তর প্রচন্ড জ্বর, সাথে বমিও করছেন। তাই এই ক্রিকোটারকে দেশে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। আজ সকালে তিনি অসুস্থ বোধ করলে তাকে দ্রুত চিকিৎসার আওতায় নেয়া হয়। তিনি সকালে দলের নির্ধারিত অনুশীলনে অংশ নেননি। আগের দিনও শান্ত অনুশীলনে অনুপস্থিত ছিলেন।’ বাসস








