এনসিএল
এনসিএলে মাঠে নামছেন জাতীয় দলের একঝাঁক ক্রিকেটার। সংগৃহীত

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রথম শ্রেণির টুর্নামেন্ট এনসিএল- এর ২৮তম আসরের পর্দা উঠছে আগামী ৩ অক্টোবর। আট বিভাগের অংশগ্রহণে চার দিনের এই প্রতিযোগিতায় সাত রাউন্ডে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এবারের এনসিএলের ম্যাচগুলো হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে।

আসন্ন এই আসরকে সামনে রেখে ইতোমধ্যে চার বিভাগের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের দলে রয়েছেন জাতীয় দলের ওপেনার মাহমুদুল হাসান জয়, ব্যাটিং অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারী ও বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।

খুলনা বিভাগের স্কোয়াডে আছেন এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন ধ্রুব। ময়মনসিংহ বিভাগের হয়ে খেলবেন পেসার আবু হায়দার রনি ও স্পিনার রাকিবুল হাসান। বরিশাল বিভাগের স্কোয়াডে অভিজ্ঞ তানভীর ইসলামের সাথে রয়েছেন জাওয়াদ আবরারসহ বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার।

৩ অক্টোবর প্রথম রাউন্ড দিয়ে শুরু হবে আসর। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে ১০ অক্টোবর। এরপর তৃতীয় ও চতুর্থ রাউন্ড যথাক্রমে ১৭ ও ২৪ অক্টোবর মাঠে গড়াবে। পঞ্চম রাউন্ড শুরু হবে ৩১ অক্টোবর। শেষ দুই রাউন্ডের খেলা শুরু হবে যথাক্রমে ৭ ও ১৪ নভেম্বর।

খুলনা বিভাগের স্কোয়াড: এনামুল হক বিজয়, আজিজুল হাকিম তামিম, ইমরানউজ্জামান, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, সামিউন বশির রাতুল, কালাম সিদ্দিকী অ্যালিন, নাহিদুল ইসলাম, শেখ পারভেজ জীবন, আফিফ হোসেন ধ্রুব, টিপু সুলতান, রাকিব হাওলাদার, সফর আলী, আব্দুল হালিম ও মেহেদী হাসান রানা।

ময়মনসিংহ বিভাগের স্কোয়াড: আব্দুল মজিদ, রনি চৌহান, আল-আমিন, মোসাব্বেক হোসেন সান, আবু হায়দার রনি, মুনিম শাহরিয়ার, আসাদুল্লাহ হিল গালিব, রাকিবুল হাসান, আল-আমিন হোসেন, খালিদ হাসান, আজিজুল হাকিম, মোহাম্মদ ফাহিম, মাহফিজুল ইসলাম, আরিফুল ইসলাম ও রিজান হোসেন।

বরিশাল বিভাগের স্কোয়াড: মোজাম্মেল হাসান শাকিল, জাওয়াদ আবরার, রাফসান আল মাহমুদ, সালমান হোসেন ইমন, তানভীর ইসলাম, অভি আহমেদ নোবেল, মঈন খান, তৌহিদুল ইসলাম রাসেল, ইফতেখার হোসেন ইফতি, আবদুল্লাহ সিফাত, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, রুয়েল মিয়া, শামসুল ইসলাম অনিক ও মইনুল ইসলাম।

চট্টগ্রাম বিভাগের স্কোয়াড: ইফরান শুক্কুর, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, হাসান মুরাদ, মোহাম্মদ রুবেল, সাদিকুর রহমান, শামীম হোসেন পাটোয়ারী, আশরাফুল হাসান রোহান, আহমেদ শরীফ, ফাহাদ হোসেন, ইরফান হোসেন, এনামুল হক আশিক, সাব্বির হোসেন সিকদার, শাহ পরান সোহেল ও তাসামুল হক।