রোহিঙ্গা, কক্সবাজার
রায় শুনতে জড়ো হয়েছেন কক্সাবাজারের রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গারা। বিবিসি

মিয়ানমার সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে কী-না, সে বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় দেখতে বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের বিশাল জনসমাগম হয়েছে।

এই ছবিগুলো বাংলাদেশের একটি রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে তোলা হয়েছে।

এদিকে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ‘হাজার হাজার রোহিঙ্গাকে’ হত্যা করেছে বরে প্রমাণ পাওয়ার কথা জানিংয়েছে হেগের আন্তর্জাতিক আদালত।

রাখাইনে ২০১৭ সালের অগাস্টের ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানের আগের ঘটনাগুলোর কথা উল্লেখ করে বিচারক ইউজি বলেন, ‘আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের ওপর আরসার হামলা এবং গ্রাম জ্বালিয়ে দেয়ার বিষয়টি চিহ্নিত করেছে।’

উল্লেখ্য, আরসা হলো একটি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী।

ইউজি আরো বলেন, ‘সাক্ষ্য-প্রমাণ থেকে এটি প্রতিষ্ঠিত হয়েছে, নির্দিষ্ট কিছু স্থানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্বিচার হত্যাকাণ্ড, পুরুষদের আলাদা করে মৃত্যুদণ্ড কার্যকর করা, যৌন সহিংসতা এবং ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার মতো ঘটনায় জড়িত ছিল।’

বিচারক রায়ে বলেন, ‘আদালত প্রমাণ পেয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপকভাবে যৌন সহিংসতা চালিয়েছে, সেই সাথে শিশুদের ওপর চরম নৃশংসতা চালিয়েছে এবং ব্যাপক সংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন তাদের ওপরও হামলা চালিয়েছে।’

সূত্র : বিবিসি