রাজশাহী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগর জামায়াত, তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন ও সুন্নাহ, আবদুল মোমেন নাছেরী, শাহ সুফি আবদুল মোমেন নাছেরী, মিরসরাই দরবার শরিফ, মাজলিসুল মুফাসসিরীন, তাফসির মাহফিল, কেশরহাট উচ্চ বিদ্যালয়, শফিকুল হক মিলন, রাজশাহী-৩ আসন, নাসির উদ্দিন হেলালী, এফ এম ইসমাইল আল-হাছানী, অধ্যাপক আবদুল খালেক, ইসলাম, ইসলামী জীবনব্যবস্থা, পবিত্র কোরআন, মুসলিম উম্মাহ
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও মাজলিসুল মুফাসসিরীনের সহ-সভাপতি মিরসরাই দরবার শরিফের পীর শাহ সুফি আবদুল মোমেন নাছেরী। নয়া দিগন্ত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও মাজলিসুল মুফাসসিরীনের সহ-সভাপতি মিরসরাই দরবার শরিফের পীর শাহ সুফি আবদুল মোমেন নাছেরী বলেছেন, ‘বর্তমান জাতির এ ক্রান্তিলগ্নে কোরআন-সুন্নাহর অনুসরণ ছাড়া মুক্তির কোনো বিকল্প নেই।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর কেশরহাট পৌরসভার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি এ কথা বলেন। মাহফিলটি কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। 

আবদুল মোমেন নাছেরী বলেন, ‘বর্তমানে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত ও নিষ্পেষিত। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ।’ 

তিনি আরো বলেন, ‘ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে পবিত্র কোরআন ও সুন্নাহর শিক্ষা বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত মুক্তি ও কল্যাণ অর্জন সম্ভব।’

মাহফিলে সভাপতিত্ব করেন মাজলিসুল মুফাসসিরীনের রাজশাহী বিভাগীয় সভাপতি ও উপাধ্যক্ষ মাওলানা এফ এম ইসমাইল আল-হাছানী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: শফিকুল হক মিলন।

এছাড়া তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও মাজলিসুল মুফাসসিরীনের সেক্রেটারি জেনারেল হজরত মাওলানা মো: নাসির উদ্দিন হেলালী। বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শাখার আমির অধ্যাপক আবদুল খালেকসহ স্থানীয় ওলামায়ে কেরাম।

মাহফিলের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিরসরাই দরবার শরিফের পীর শাহ সুফি আবদুল মোমেন নাছেরী।