চার নবজাতক
চার নবজাতক। নয়া দিগন্ত

দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন ২১ বছর বয়সী সুখী রাণী। চার নবজাতকের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে। মা ও চার নবজাতকই সুস্থ রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টায় হাসপাতালের পরিচালক ডা: মো: জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন। 

সুখী রাণী দিনাজপুর সদর উপজেলার রানীপুকুর গ্রামের বাসিন্দা।

তিনি বলেন, চার নবজাতকই অত্যন্ত সুন্দর। মা ও সন্তানদের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি।

নবজাতকদের ভবিষ্যৎ কামনায় পরিচালক বলেন, তারা যেন সুস্থভাবে বেড়ে উঠে সুশিক্ষায় শিক্ষিত হয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে এবং ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে। 

নবজাতকদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।