কুয়াশা
দৌলতদিয়া ফেরিঘাট। সংগৃহীত

পদ্মা ও যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর দে‌শের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বা‌ভা‌বিক হ‌য়ে‌ছে। চলতি বছর শীত মৌসুমের শুরুতেই প্রথম এই নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকে।

Advertisement

বুধবার (১৮ ন‌ভেম্বর) সকাল ৮টার দি‌কে পদ্মা নদী‌তে কুয়াশার ঘনত্ব ক‌মে গে‌লে পুনরায় এই রুটে ফে‌রি চলাচল স্বাভাবিক হতে শুরু হয়।

এর আগে সকাল ৬টা থে‌কে নদীর অববা‌হিকায় কুয়াশার ঘনত্বের কার‌ণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং প‌য়েন্টগু‌লো অস্পষ্ট হ‌য়ে যা‌ওয়ায় নৌ-দুর্ঘটনা রো‌ধে বিআইড‌ব্লিউটি‌সি কর্তৃপক্ষ ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয়।

এদিকে কয়েক ঘণ্টা ফে‌রি চলাচল বন্ধ থাকায় নদী পা‌রের অপেক্ষায় দৌলত‌দিয়া ঘাট প্রা‌ন্তের সড়‌কে সি‌রিয়া‌লে আটকা প‌ড়ে‌ বেশ কিছু যানবাহন। এ সময় শী‌তের হি‌মেল বাতা‌সে দু‌র্ভো‌গে পড়েন যানবাহ‌নের চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলত‌দিয়া ঘা‌ট শাখার সহকারী ব‌্যবস্থাপক ব‌শির আহ‌ম্মেদ খান জানান, কুয়াশায় ঘনত্ব ক‌মে আসায় সকাল ৮টা থে‌কে ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে। বর্তমানে এ রু‌টে ছোট বড় নয়টি ফে‌রি দি‌য়ে যানবাহন পারাপার করা হ‌চ্ছে।