মদন উপজেলার আমির মাওলানা অলিউল ইসলাম
মদন উপজেলার আমির মাওলানা অলিউল ইসলাম। নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার অধীনে বিভিন্ন উপজেলার আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে অনুষ্ঠিত জেলা জামায়াতের এক দায়িত্বশীল বৈঠকে নির্বাচিত আমিরের নাম ঘোষণা করেন জেলা আমির মাওলানা ছাদিক আহমাদ হারিছ।

নির্বাচনে ২০২৭-২৮ সেশনের জন্য মদন উপজেলার আমির নির্বাচিত হয়েছেন মাওলানা অলিউল ইসলাম। তিনি তৃতীয়বারের মতো মদন উপজেলার আমির নির্বাচিত হলেন।

জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, ১১ নভেম্বর উপজেলার ৬৬ জন রুকনদের মধ্য থেকে ৫৪ জন রুকনের প্রত্যক্ষ ভোটে তিনি পুনরায় আমির নির্বাচিত হন।