
বরগুনার পাথরঘাটায় একটি খালে জালে পেঁচানো অবস্থায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে তা বনে অবমুক্ত করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে পাথরঘাটায় সংলগ্ন বলেশ্বর নদীর তীরবর্তী টেংরা গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়।
সাপটি উদ্ধার করেন পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সদস্য জাকির হোসেন ওরফে টাইগার জাকির। তিনি বলেন, ‘আজ সকালে টেংরা গ্রামের ফার্মেসি ব্যবসায়ী আব্দুর রহিম আমাকে জানায় টেংরা খালে জালে পেঁচানো একটি অজগর দেখা গেছে। এ খবর শুনে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে জালে পেঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করি।’
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ বলেন, ‘জাকির অজগরটি নিয়ে আসলে আমরা তাৎক্ষণিক হরিনঘাটা বনে অবমুক্ত করেছি।’
পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকন বলেন, ‘জাকির দীর্ঘদিন জীববৈচিত্র্য রক্ষায় স্বেচ্ছায় কাজ করছেন। এর আগেও তিনি এ পর্যন্ত প্রায় দুই হাজার অজগর উদ্ধার করেন।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








