
খুলনার কয়রায় কোস্ট গার্ডের অভিযানে ২৮ কেজি হরিণের গোশত, আটটি পা, দু’টি মাথা ও দু’টি চামড়া জব্দ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে সুন্দরবনের বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা উপজেলায় সুন্দরবনের বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের গোশত, আটটি পা, দু’টি মাথা ও দু’টি হরিণের চামড়া জব্দ করা হয়।
জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








