
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভুক্তভোগী তরুণীর বাবা কেন্দুয়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে এ মামলা দায়ের করা হয়।
মামলার আসামিরা হলেন উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের বদরুজ্জামানের ছেলে শুভ (২৪), মোখলেছুর রহমানের ছেলে নূরে আলম (৩৩) ও ফজলুর রহমানের ছেলে শাহ আলম (২৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর রাত সাড়ে ১০টা থেকে ১৪ নভেম্বর রাত ১টার মধ্যে কামারগাঁও গ্রামে বাদির বসতবাড়ির পেছনে কান্দা ফসলি জমিতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ১৫ নভেম্বর রাত ১২টা ৪৫ মিনিটে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ও ৩০ ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২) ও ৮(৭) ধারায় মামলাটি রুজু করা হয়।
ভুক্তভোগীর বাবা বলেন, তার মেয়ের সাথে অভিযুক্ত শুভর প্রায় পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিল। ওই রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার মেয়েকে বাড়ি থেকে বের করে বাড়ির পাশের হাওরে নিয়ে শুভ, নূরে আলম ও শাহ আলম সংঘবদ্ধ ধর্ষণ করে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর বাবা থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








