
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, ‘ইসলামের পথে আঘাত আসলে ঘরে বসে থাকা যাবে না, ঘর থেকে বেরিয়ে আসতে হবে। বিজয়ের জন্য উত্তেজিত না হয়ে ধৈর্য ধরতে হয়।’
শনিবার (১৪ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে দিনাজপুর গোর-এ-শহীদ বড়ময়দানে দিনাজপুর কওমি মাদরাসা ঐক্য পরিষদ আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘আল্লাহর রাসূল মাত্র চার বছরে ব্যবধানে সাড়ে ১২ লাখ বর্গমাইল এরিয়াতে ইসলামকে বিজয়ী করেছিলেন। আর এটি সম্ভব হয়েছিল হুদায়বিয়ার সন্ধির ফলে। হুদায়বিয়ার সন্ধিতে ছাড় দেয়ার জন্যই ইসলামের ঐতিহাসিক বিজয় হয়েছিল।’
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য হাজী শরীয়তুল্লাহর বংশধর পীরজাদা সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি বলেন, ‘আমরা এমপি হয়েছি দাপট ও ক্ষমতা দেখানোর জন্য নয়, আমরা এমপি হয়েছি ইসলামকে বিজয়ী ও আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য।’
তিনি আরো বলেন, ‘আমরা কাফনের কাপড় মাথায় পড়ে রাস্তায় নেমেছি। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাউকে কথা বলতে দেয়া হবে না। ইমানের সাথে কোনো রকম আপস করা যাবে না। ইমানের পক্ষে যে লড়বে আল্লাহ তার সাথে থাকবে। প্রতি হিংসার রাজনীতি পরিহার করতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী রাকিব আহমেদ অনু। বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোশারফ হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন ঢাকার মেহমান মাওলানা এনামুল হক মুসা, কাহারোল দারুল উলুম মাদরাসার শিক্ষক মুফতি নুরুল ইসলাম, কওমি মাদরাসা ঐক্য পরিষদ বিরল উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, মিনার জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান সাঈদী, ঢাকার মেহমান মাওলানা হোসাইন আহমাদ রাজু, দিনাজপুর মুয়াজ্জিন কল্যাণ সমিতির সহ-সভাপতি মাওলানা মো কামরুজ্জামান প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








