
বিদেশে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি পরিচয় দেয়া আইনজীবী কামাল উদ্দিনকে মুক্তি দিয়েছেন আদালত।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে মুক্তির আদেশ দেন। পরে আদালত থেকে বেরিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। এ সময় বর্তমান প্রধানমন্ত্রী, পুলিশ প্রশাসন ও আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কামাল উদ্দিন।
কামাল উদ্দিনের ভাষ্য, উদ্ধারের পর তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় কর্ণফুলী থানা-পুলিশ সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তাকে আদালতে পাঠায়। পরে আদালত তাকে মুক্তি দেন।
এর আগে, শুক্রবার মধ্যরাতে চট্টগ্রামের কর্ণফূলীর মইজ্জারটেক এলাকার বাসা থেকে তাকে হেফাজতে নিয়েছিল পুলিশ। কিছু লোক কামাল উদ্দিনের বাড়ির বাইরে জড়ো হয়ে মব হামলা চালানোর চেষ্টা করে। পরে তাকে হেফাজতে নেয়া হয় বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর কামাল উদ্দিন নিজেকে ‘নন পলাতক আওয়ামী লীগের’ সভাপতি দাবি করে এবং দলের জ্যেষ্ঠ নেতাদের সমালোচনা করে ভিডিও পোস্ট করে আলোচনায় আসেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








