রাজশাহী মহানগরী জামায়াতের মজলিসে শূরার শপথ গ্রহণ
রাজশাহী মহানগরী জামায়াতের মজলিসে শূরার শপথ গ্রহণ। নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর মজলিসে শূরার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নগরীর একটি কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

এতে শূরা সদস্যরা আমানতদারিতা, জবাবদিহি, সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক পরামর্শের ভিত্তিতে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, রাজশাহী অঞ্চলের পরিচালক ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

এ সময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, রাজশাহী মহানগরী আমির ডা: মোহাম্মদ জাহাঙ্গীর, নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম ও মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, মজলিসে শূরার শপথ গ্রহণ কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং এটি সংগঠনের আদর্শ, নীতি ও কর্মসূচির প্রতি আনুগত্য এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার। শপথের মাধ্যমে শূরা সদস্যরা ব্যক্তিগত স্বার্থ ও পদমর্যাদার ঊর্ধ্বে উঠে আল্লাহর সন্তুষ্টি অর্জন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।