
খাগড়াছড়ির রামগড়ে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) অষ্টম কাউন্সিল ফোরাম উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার হাসুকপাড়া এলাকায় তিন সংগঠনের যৌথ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি তৈমং ত্রিপুরার সভাপতিত্বে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। সুরেশ ত্রিপুরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটিতে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি হয়েছেন ধন ত্রিপুরা এবং সাধারণ সম্পাদক হয়েছেন সুরেশ ত্রিপুরা। ২২ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।
গণতান্ত্রিক যুব ফোরামের ১৭ সদস্যবিশিষ্ট কমিটিতে শান্ত চাকমা সভাপতি ও নতুন ত্রিপুরা সাধারণ সম্পাদক হয়েছেন। অন্যদিকে, হিল উইমেন্স ফেডারেশনের ২১ সদস্যবিশিষ্ট কমিটিতে সংগীতা চাকমা সভাপতি ও প্রেমালী ত্রিপুরা সাধারণ সম্পাদক হয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








