
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে হাসপাতাল থেকে দালালচক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুইজনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত শিপন মিয়াকে দুই হাজার টাকা এবং নার্গিস আক্তারকে তিন হাজার টাকা জরিমানা করেন। অন্য পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
এসআরবি-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো: নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে। এসব দালালকে যারা মদদ দেয়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








