
ফেনীর ঐতিহ্যবাহী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৭৯ ও জিপিএ-৫ পাওয়া ১৪১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
মাদরাসা অধ্যক্ষ মুফতি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক নুরদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাকির উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদরাসার ফকিহ ও দারুল ইসলাম সোসাইটির চেয়ারম্যান মুফতি আবদুল হান্নান এবং বিদায়ী বক্তব্য দেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।
এ সময় মাদরাসা গভর্নিং বডির সদস্য একেএম সামছুদ্দিন, মাওলানা নিজাম উদ্দিন, মফিজুল হক খান এবং সাবেক কাউন্সিলর ওমর ফারুক ভূঁইয়া বেলাল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পঞ্চম, অষ্টম, দাখিল, আলিম ও ফাজিল পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত ৭৯ জন এবং জিপিএ-৫ পাওয়া ১৪১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে নুরদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ‘আমাদের শুধু শরয়ী জ্ঞান নিয়ে কাজ করলে হবে না। বিজ্ঞান, কৃষি ও প্রযুক্তির জ্ঞান নিয়েও কাজ করতে হবে। বর্তমান বিশ্ব এগিয়ে যাচ্ছে। সেখানে আমাদের পিছিয়ে থাকা চলবে না। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরও এগিয়ে যেতে হবে।’
তিনি আরো বলেন, ‘শুধু ধর্মীয় জ্ঞান রাখলে হবে না, পাশাপাশি প্রযুক্তি, ভাষা ও গণিতেও গুরুত্ব দিতে হবে। মাদরাসার ছাত্র হিসেবে শুধু ইংরেজিতে গুরুত্ব দিলে হবে না, আরবিতেও পারদর্শী হতে হবে।’
ফালাহিয়া মাদরাসার অতীত ঐতিহ্যের প্রশংসা করে তিনি বলেন, ‘ফালাহিয়ার যে অতীত ঐতিহ্য শুনে আমি মুগ্ধ হয়েছি। এখানে সাড়ে ৬ হাজার শিক্ষার্থী। সাড়ে ৬ হাজার শিক্ষার্থী থাকা এটা সম্মানের ও গর্বের। এ মাদরাসার ছাত্ররা নানা ক্ষেত্রে অবদান রেখেছে শুনে আমার ভালো লেগেছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








