
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল।
বুধবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইনে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে এক বছর মেয়াদে কাজী সাইদুল আলম বাবুলকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়োগের অন্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হয়।
পরিচিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট
নবনিযুক্ত চেয়ারম্যান কাজী সাইদুল আলম বাবুল কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের চা-বাগান এলাকার ঠেঙ্গারবান্দ গ্রামের বিখ্যাত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন।
বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও সংগ্রামে তার উল্লেখযোগ্য ও সাহসী ভূমিকা ছিল। ওই সময়ে তিনি একাধিকবার কারাবরণসহ নানা দমনপীড়নের শিকার হন। বিশেষ করে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় তার নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী সর্ববৃহৎ বিক্ষোভ মিছিলসহ একের পর এক সফল কর্মসূচি পালিত হয়, যার ফলে তাকে বিগত সরকারের জেল-জুলুমের মুখোমুখি হতে হয়।
দলীয় নেতাকর্মীদের দুঃসময়ের বিশ্বস্ত সাথী ও তৃণমূলের কাছে একজন সজ্জন নেতা হিসেবে তার বিশেষ পরিচিতি রয়েছে। এছাড়া জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে এলাকার সাধারণ মানুষের মাঝেও তার ব্যাপক সুনাম ও সুখ্যাতি রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








