
কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মাওলানা কাজী আবদুল কাদের গণসংযোগ করেছেন।
বুধবার (১১ নভেম্বর) তিনি সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ী এলাকায় গণসংযোগ করেন।
মাওলানা কাজী আবদুল কাদের পশ্চিম ইটাল্লা গ্রামের বাসিন্দা। তার পিতা মরহমু আব্দুর রাজ্জাক ও মাতা মরহুমা নুরজাহান বেগম।
তিনি ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার (কাজী), ইটাল্লা ইসলামিয়া দাখিল মাদরাসার সাবেক শিক্ষক ও বর্তমান সভাপতি। পাশাপাশি আল-আমিন সামাজিক সংস্থার সভাপতি, ইমাম ও খতিব, ধর্মীয় নেতা, সমাজসেবক ও ব্যবসায়ী হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। এছাড়া, তিনি ত্বহারাত হজ্ব কাফেলার স্বত্বাধিকারী।
গণসংযোগকালে তার কর্মী-সমর্থকরা বলেন, আল্লাহর রহমত, জনসেবার প্রত্যয় ও মানুষের ভালোবাসাকে পুঁজি করে তারা আগামীর পথে এগিয়ে যেতে চান। এ সময় তারা চেয়ারম্যান প্রার্থী মাওলানা কাজী আবদুল কাদেরের জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
এদিকে ইউনিয়নের সাধারণ ভোটারদের মধ্যে আসন্ন নির্বাচন ও জনপ্রতিনিধিত্ব নিয়ে নানা আলোচনা চলছে। ভোটারদের আলোচনায় উঠে আসছে, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবার তারা একজন আলেমকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, একজন ধর্মীয় ব্যক্তিত্ব জনপ্রতিনিধি হলে সমাজে ন্যায়বিচার, ইনসাফ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারবেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার সামাজিক যোগাযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা রয়েছে। এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতায় তিনি ইউনিয়নের মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।
চেয়ারম্যান প্রার্থী মাওলানা কাজী আবদুল কাদের বলেন, আল্লাহর রহমত ও মানুষের ভালোবাসা নিয়ে তিনি আগামীর পথচলায় এগিয়ে যেতে চান। এ লক্ষ্যে, তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছেন এবং সবার দোয়া ও সমর্থন কামনা করছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








