বিদ্যুৎ
বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু। নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁন বানু (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

Advertisement

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের বারোআনী এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত চাঁন বানু ওই এলাকার জামানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজেদের একতলা বাড়ির ছাদে যান চাঁন বানু। এ সময় ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনে অসাবধানতাবশত স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করেন। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সবজেল হোসেন ঘটনা নিশ্চিত করেন।