লোহাগড়ায় কাঁচামালের আড়তে আগুনে ৫ লাখ টাকার ক্ষতি 
আগুনের খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। নয়া দিগন্ত

নড়াইলের লোহাগড়া বাজারে আগুনে কাঁচামালের আড়ত পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

Advertisement

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। 

লোহাগড়া বাজারে অবস্থিত ইবাদত শিকদারের কাঁচামালের আড়তের ম্যানেজার অজয় সাহা সাংবাদিকদের বলেন, ‘সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাঁচামালের আড়ত সংলগ্ন পশ্চিমপাশের একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে আগুন ছড়িয়ে পড়ে গোটা আড়তসহ আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। 

আগুনের খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয় বাজারের ব্যবসায়ীদের যৌথ চেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান দোকানের মালিক ইবাদত শিকদার।