
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ তিন বছর চিকিৎসাধীন থাকার পর ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সদস্য এরফান উল্লাহ (২৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৯ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
জানা যায়, ২০২৩ সালের ৯ নভেম্বর কুমিল্লায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এরফান উল্লাহ। এরপর থেকেই তিনি দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর সোমবার সকালে তিনি মারা যান।
সোমবার বাদ জোহর চট্টগ্রাম বিআইএ মিলনায়তনে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
জানাজায় কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি খুররাম মুরাদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আযম, নগর জামায়াতের অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, আমির হোসাইনসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
প্রথম জানাজা শেষে তার লাশ সাতকানিয়ার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে, একই দিন উপজেলার গাটিয়াডেঙ্গা গ্রামে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








