
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নবীনগর সরকারি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার (১৮) নিহত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে পৌর এলাকার আলীয়াবাদ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সুমাইয়া পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার রুয়াচালা গ্রামের আমীর হোসেনের মেয়ে।
জানা যায়, অটোরিকশা যোগে প্রতিদিনের ন্যায় সুমাইয়া সোমবার সকালে রছুল্লাবাদ অটোস্টেশন থেকে কলেজ আসার সময় আলীয়াবাদনামক স্থানে মোটরসাইকেলের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা উল্টে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই সময় অটোরিকশায় থাকা আরো দুই শিক্ষার্থী আহত হয়। আহতরা হচ্ছে ইভা (১৭) ও মিথিলা (১৭)।
সুমাইয়া আক্তারের মা রত্না বলেন, ‘আর যেন কোনো মায়ের বুক এভাবে খালি না হয়।’
নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, ‘অটোরিকশা ও মোটরসাইকেলর সংঘর্ষে নবীনগর সরকারি কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম বলেন, ‘সুমাইয়া নামের এক শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। সে মানবিক বিভাগের একাদশ শ্রেণির মেধাবী ছাত্রী ছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








