ছাত্রলীগ, ছিনতাই, মামলা, গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা, হামলা
গ্রেফতার ব্যক্তিরা। নয়া দিগন্ত

ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলামকে ছিনতাইয়ের ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (৯ নভেম্বর) সকালে পুলিশ এ মামলা দায়ের করে। মামলায় ৪১ জন নামীয় ও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গ্রেফতাররা হলেন রাকিব মৃধা (২৫), রুবেল মৃধা (৩০), মিল্টন হাওলাদার (২০), সেলিনা বেগম (৫৫), সোহেল হাওলাদার (২৭), রাশেদ মৃধা (৩০), শহিদুল ইসলাম (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি কাজে বাধা দেয়াসহ বিভিন্ন ধারায় মামলা করে ঘটনাস্থলের আশেপাশে চিরুনি অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উর্ধ্বতন কর্মকতারা।

নলছিটি থানা ওসি তৌহিদুজ্জামান জানান, আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মূল আসামিসহ বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত রোববার দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য সিরাজুল ইসলামকে গ্রেফতার করলে পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয় তার স্বজনরা। পুলিশ জানিয়েছে, সিরাজুল ইসলামের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।