
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে বন্যহাতির আক্রমণে আব্দুর রশিদ প্রকাশ খুইল্যা মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুক্তাতলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের সাথে থাকা তার শ্যালক জানান, প্রতিদিনের মতো তারা কৃষিকাজ করতে জমিতে গিয়েছিলেন। এ সময় বন থেকে একদল বন্যহাতি ধানক্ষেতে চলে আসে। হাতি তাড়াতে গেলে আব্দুর রশিদ হাতির আক্রমণের শিকার হন। তার শ্যালক পালিয়ে প্রাণে বাঁচলেও আব্দুর রশিদ পালাতে পারেননি। পরে স্থানীয়দের খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন সিকদার জানান, ফসলি জমির ধান রক্ষা করতে গিয়ে বন্যহাতির আক্রমণে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রশিদ। নিহতের লাশ তার বাড়িতে রাখা হয়েছে। খবর পেয়ে বনবিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








