
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মায়ানমার সীমান্ত থেকে উদ্ধার করা সাত লাখ ৪৩ হাজার পিস ইয়াবা ধ্বংস করেছে বিজিবি। যার অনুমানিক মূল্য ২২ কোটি ২৯ লাখ ১৭ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটেলিয়ান সদরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
সংশ্লিষ্টরা জানায়, বিভিন্ন সময় নাইক্ষ্যংছড়ি মায়ানমার সীমান্তের তুমব্রু, ঘুনধুম, লেম্বুছড়ি, সোনাইছড়ি ফাত্রাঝিরি বাইশফাড়িসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া গত এক বছরে সীমান্ত এলাকা থেকে ৭৩ কোটি ১১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসব ঘটনায় মাদক চোরাচালানোর সাথে জড়িত ৪৪ জনকে আটক করা হয়।
এ সময় বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: ফয়জুল কবির, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আনোয়ার হোসেনসহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল কবির জানান, সীমান্তে মাদকবিরোধী নির্দেশনা বাস্তবায়নে বিজিবি জিরো টলারেন্স নীতি বজায় রেখে সর্বোচ্চ অভিযান কার্যক্রম পরিচালনা করছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








