পদ্মা সেতু, চুরি, যুবক, গ্রেফতার
টোল বুথ থেকে টাকা চুরির চেষ্টাকালে গ্রেফতাররা। নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজার ৭ নম্বর লেনের টোল বুথ থেকে টাকা চুরির চেষ্টাকালে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে পদ্মা সেতু উত্তর থানার ওসি সৈয়দ আক্তার হোসেন নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার দুপুর দেড়টার দিকে সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় এ ঘটনা ঘটে। 

গ্রেফতাররা হলেন মো: সোহান (২৪) ও মো: ইসমাইল (৩০)। তাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলা সদরে।

পদ্মা সেতু কর্তৃপক্ষ ও উত্তর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে সোহান ও ইসমাইল টোল প্লাজার পূর্ব-দক্ষিণ পাশের তারের বেড়ার নিচ দিয়ে ভেতরে সংরক্ষিত এলাকায় প্রবেশ করেন। এ সময় একজন ৭ নম্বর লেনের টোল বুথের ড্রয়ার থেকে টাকা চুরির চেষ্টা চালান। অপরজন বাইরে থেকে পাহারা দিচ্ছিলেন। বিষয়টি কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের নজরে এলে তারা এগিয়ে যান ও পালানোর চেষ্টার সময় দুজনকে ধরে ফেলেন। পরবর্তীতে সিসিটিভি ফুটেজেও তাদের চুরির চেষ্টার দৃশ্য ধরা পড়ে।

ওসি সৈয়দ আক্তার বলেন, ‘আটকের পর জিজ্ঞাসাবাদে তারাও বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় বুধবার রাতে সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার ম্যানেজার কামরুল হাসান তানভীর থানায় একটি মামলা করেছেন।’