পল্টন ট্র্যাজেডির বিচার দাবিতে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
নোয়াখালী জেলা ছাত্রশিবির এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে। নয়া দিগন্ত

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় পল্টন ট্র্যাজেডির ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নোয়াখালী জেলা ছাত্রশিবির এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে।

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মাইজদীর জেলা জামে মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা জামে মসজিদ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাইজদী বাজারে গিয়ে শেষ হয়।

নোয়াখালী শহর শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি বোরহান উদ্দিনের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন শহর শাখার সভাপতি মাহবুব রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার সভাপতি আরিফুর রহমান সৈকত, জেলা দক্ষিণ শাখার সভাপতি আরাফাত হোসাইন সিফাত ও জেলা উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, পল্টন ট্র্যাজেডির নেপথ্যে জড়িতদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।