লগি-বৈঠাকাণ্ডে হত্যাযজ্ঞের বিচার দাবিতে রংপুরে শিবিরের বিক্ষোভ
রংপুর মহানগর ছাত্রশিবির এ বিক্ষোভ মিছিল আয়োজন করে । নয়া দিগন্ত

২০০৬ সালে লগি-বৈঠার তাণ্ডবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ছয়জনসহ সারা দেশের সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রশিবির।

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নগরীর প্রেস ক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর ও নগর ভবন হয়ে টাউন হলের সামনে ৩৬ জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। 

বিক্ষোভে মহানগর, জেলা, বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

মিছিলপূর্ব সমাবেশে মহানগর শিবির সভাপতি আনিসুর রহমান, সাবেক সভাপতি নুরুল হুদা, রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি রাকিব মুরাদ, জেলা সভাপতি হামিদুল ইসলাম, কারমাইকেল কলেজ সভাপতি মাহমুদুল হক মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে হত্যা করার মাধ্যমে তৎকালীন রাজনৈতিক শক্তি সন্ত্রাসী হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছিল। সেই নৃশংস হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। অবিলম্বে লগি-বৈঠাকাণ্ডে ২৮ অক্টোবরের হত্যাযজ্ঞের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।