
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে আওয়ামী সন্ত্রাসীদের বর্বর লগি-বৈঠা হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর সদর উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওলানা নুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।
এতে বক্তব্য রাখেন সাবেক জেলা সেক্রেটারি মাওলানা জাকারিয়া মোহাম্মদ আব্দুল বাতেন, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা নূরে আলম সিদ্দিকী, ছাত্রশিবিরের জেলা সভাপতি প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শেরপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বলেন, ‘শহীদের রক্ত কখনো বৃথা যায় না। আওয়ামী লীগ ভেবেছিল জামায়াতের রক্ত ঝরিয়ে তারা ইসলামী আন্দোলনকে থামিয়ে দেবে। কিন্তু জামায়াত আগের চেয়ে আরো বহুগুণে শক্তিশালী হয়েছে। ইসলামের শত্রুরাই পরাভূত হয়েছে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকারও ফ্যাসিবাদের দেখানো পথেই হাটছে। এর পরিণতিও ভালো হবে না।’
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘জনগণ ঠিকই আপনাদের ক্ষমতার মসনদ থেকে টেনে নামাবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








