পল্টনে লগি-বৈঠা দিয়ে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নোয়াখালীতে জামায়াতের সমাবেশ
২০০৬ সালে পল্টনে লগি-বৈঠাকাণ্ডে মানুষ হত্যার বিচারের দাবিতে চৌমুহনী শহর জামায়াত এ সমাবেশ আয়োজন করে। নয়া দিগন্ত

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদের নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত। চৌমুহনী শহর জামায়াত এ সমাবেশ আয়োজন করে।

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জেলার প্রধান বাণিজ্য শহর চৌমুহনী পাবলিক হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

চৌমুহনী পৌর জামায়াতের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গণী চৌধুরী (মহল) এবং জেলা বায়তুল মাল সম্পাদক দীন মোহাম্মদ প্রমুখ।

সমাবেশে বক্তারা ২৮ অক্টোবরের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং এর সাথে জড়িত অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।