
পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে লগি-বৈঠার হামলায় নিহতদের স্মরণে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চুয়াডাঙ্গা জেলা জামায়াত আয়োজিত সমাবেশে পল্টন ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফেরাত বিশেষে দোয়া করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) বাদ আসর চুয়াডাঙ্গার বড়বাজার শহীদ হাসান চত্বরে এ আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো: আসাদুজ্জামানের পরিচালনায় ও জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য (এমপি) মো: রুহুল আমিন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের এমপি অ্যাডভোকেট মো: মাসুদ পারভেজ রাসেল।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন এলাকায় লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে মানুষ হত্যা ও নির্যাতনের যে ঘটনা ঘটেছিল, তা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে রয়েছে। তৎকালীন সরকারের নিষ্ক্রিয় ভূমিকার কারণে হামলাকারীরা এমন নারকীয় তাণ্ডব চালানোর সুযোগ পেয়েছিল। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং মানুষের অধিকার সুরক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। পল্টন ট্র্যাজেডির মামলা পুনর্জীবিত করে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে।
সভায় চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সদর আমির বেলাল হুসাইন, ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ, অ্যাডভোকেট মসলেম উদ্দিন, জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক প্রমুখ বক্তব্য রাখেন।
সভা শেষে বাদ মাগরিব একই স্থানে পল্টন ট্র্যাজেডির ওপর তৈরি ভিডিও প্রদর্শন করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








