
ঢাকার পল্টনে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা তাণ্ডব ও হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বাদ জোহর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ প্লাজার সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল আমিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, মাওলানা আব্দুল হালিম বেগ, রফিকুল আলম, শ্রমিক নেতা আজগর আলী, মাওলানা আব্দুল হালিম বেগ, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ প্রমুখ।
সমাবেশে অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে লগি-বৈঠা দিয়ে প্রকাশ্যে মানুষ হত্যার ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। শহীদদের পরিবার দীর্ঘদিন ধরে ন্যায়বিচার থেকে বঞ্চিত রয়েছে। জাতীয় স্বার্থে মামলাটি পুনরুজ্জীবিত করে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
তিনি আরো বলেন, ‘দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস ও হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








