সড়ক দুর্ঘটনা, নিহত, ব্যবসায়ী
ঘাতক বাস। নয়া দিগন্ত

দিনাজপুর-রংপুর মহাসড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে খলিলুর রহমান (৭০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যবসায়ী খলিলুর খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কুমড়িয়া গ্রামের মছিরত চেয়ারম্যান পাড়ার মরহুম ফজলুর রহমানের ছেলে। 

জানা গেছে, দিনাজপুর থেকে রংপুরগামী আশরাফী ট্রাভেলস নামে একটি বাসের সাথে রানীরবন্দর বাজারগামী খলিলুরের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক খলিলুর মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দশমাইল হাইওয়ে থানার এসআই আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি তাদের হেফাজতে রয়েছে ও চালক পলাতক রয়েছে।