২৮ অক্টোবর
শহীদদের স্মরণে আলোচনা সভা। নয়া দিগন্ত

২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার হামলায় নিহতদের স্মরণে কুষ্টিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। 

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের শহীদের মর্যাদা দানের জন্য দোয়া করা হয়। 

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন এলাকায় লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে মানুষ হত্যা ও নির্যাতনের যে ঘটনা ঘটেছিল, তা দেশের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে রয়েছে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশে আর না ঘটে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। একই ধরনের চরিত্র নিয়ে কেউ যেন আবার রাষ্ট্রক্ষমতায় এসে মানুষের অধিকার হরণ করতে না পারে, সে ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানায় তারা। 

আলোচনা শেষে ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। বক্তারা মহান আল্লাহর কাছে তাদের শহীদের মর্যাদা ও জান্নাত কামনা করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কুষ্টিয়া জেলা আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ হাফেজ রফিক উদ্দিন আহমাদ ও জেলা সেক্রেটারি মো: এনামুল হক। 

এ সময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আবদুল গফুর, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আজজাল হাসান, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার এবং কর্মপরিষদের সদস্যসহ শহর ও সদর উপজেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন।