
২৮ অক্টোবরের সেই ভয়াবহ লগি-বৈঠার তাণ্ডবের খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শহরের মাদরাসা মোড়ে জেলা জামায়াতের উদ্যোগে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশ পরবর্তি বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন এলাকায় সংঘটিত নিষিদ্ধ আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবের ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ভয়াবহ অধ্যায়। এ ঘটনায় গোটা জাতি বা বিশ্ব বিবেককে হতবাক ও বিস্মিত করেছিল। কিন্তু দূর্ভাগ্য হলেও সত্য জড়িতদের আজও গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়নি। ওই ঘটনায় যারা জড়িত তাদেরকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে ফাঁসি দিতে হবে।
তারা আরো বলেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও ২৮ অক্টোবরের ঘটনার যথাযথ বিচার হয়নি। অবিলম্বে ওই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের মুখোমুখি করে তাদেরকে ফাঁসি দিতে হবে। একই সাথে ভবিষ্যতে এ ধরনের সহিংস রাজনৈতিক কর্মকাণ্ড যাতে না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা।
একই সাথে দ্রুত ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলের নেতা কর্মীরা।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক মো: ইউনুস আলী ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো: সাদেকুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, জেলা পেশাজীবী শাখার সভাপতি প্রফেসর মো: সাইদুর রহমান, শহর আমী মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, সদর আমির মীর নুরুন্নবী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মো: আবু সাঈদ রনিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








