
চট্টগ্রাম নগরীতে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে তিনটি পার্সেল কার্টন জোরপূর্বক আত্মসাতের চেষ্টার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। এ সময় র্যাবের সদস্য পরিচয় দেয়া একজন পালিয়ে যান।
সোমবার (২৬ অক্টোবর) রাতে নগরীর কাজিরদেউরী নুর আহমদ সড়কে এস এ পরিবহনের শাখায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার কৃষাণ বড়ুয়ার (২৭) বাড়ি চট্টগ্রামের মীরসরাই। তিনি কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখার কনস্টেবল। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম নোটন বড়ুয়াও একটি বাহিনীতে কর্মরত বলে প্রাথমিকভাবে জানতে পেয়েছে পুলিশ।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, কৃষাণকে গ্রেফতারের খবর পেয়ে নগরীর রিয়াজউদ্দিন বাজার থেকে বেশ কয়েকজন দোকানি ও কর্মচারী এস এ পরিবহনের সামনে ভিড় করেন। তারা অভিযোগ করেন, র্যাব ও পুলিশের পরিচয় দিয়ে কৃষাণ ও নোটন তাদের দোকান থেকেও বিভিন্ন সময়ে নানা ধরনের পণ্য আত্মসাৎ করেছেন। দুজনের চাঁদাবাজিতে তারা অতিষ্ঠ ছিলেন।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, প্রতারণার মাধ্যমে নিজের মিথ্যা পরিচয় দিয়ে পুলিশ কনস্টেবল কৃষাণ এস এ পরিবহনের কাউন্টার থেকে তিনটি পার্সেল আত্মসাতের চেষ্টা করেন। তার সাথে ছিলেন নোটন বড়ুয়া নামে একজন। যিনি নিজের নাম নিলয় বড়ুয়া বলেছিলেন। এ ব্যাপারে এস এ পরিবহনের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








