
ময়মনসিংহের গৌরীপুরে তাবলিগ জামায়াতের (বাংলাদেশ শূরা-ই-নেজাম) প্রবীণ মুরুব্বি, রাজধানীর কাকরাইল মারকাজের প্রায় পাঁচ দশকের মুকিম ও দেশী তাশকিলের জিম্মাদার ডা: সাইফুদ্দিন রহ:-এর দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বাদ জোহর উপজেলার শ্যামগঞ্জের চরপাড়ায় অবস্থিত মাদরাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মুসল্লি অংশ নেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে, রোববার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে ক্বাসিমুল উলুম মাদরাসায় তিনি ইন্তেকাল করেন।
ডা: সাইফুদ্দিন রহ: প্রায় ৫০ বছর ধরে কাকরাইল মারকাজে অবস্থান করে দ্বীনি খেদমত আঞ্জাম দিয়েছেন। পাশাপাশি, তিনি তাবলিগ জামাতের দেশী তাশকিলের জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে তাবলিগ জামাতের ময়মনসিংহ জেলা মারকাজের শুরার সম্মানিত সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের সাথি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








