গণপিটুনি
গণপিটুনি। ফাইল ছবি

রংপুরে অটোরিকশার ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। 

Advertisement

রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগেরহাট গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন নোহালি ইউনিয়নের কচুয়া বাগদহারা গ্রামের ইন্তাজ আলীর ছেলে এজারুল মিয়া ওরফে কানা এবং কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকন্দ গ্রামের আইয়ুব আলীর ছেলে সাদিকুল ইসলাম। 

গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সবুর জানান, ভোরে বাগেরহাট গ্রামের আব্দুল মতিন মেম্বারের ছেলে সোহেল মিয়ার বাড়ি থেকে অটোরিকশার ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা টের পান। পরে মসজিদের মাইকে এই খবর ছড়িয়ে দেয়া হলে তাদেরকে ধাওয়া করে এলাকাবাসী। আধা কিলোমিটার দূরে গিয়ে তাদেরকে আটক করে গণপিটুনি দেয়া হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হয়। 

তিনি আরো জানান, পরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় নিহতদের পরিচয় শনাক্ত করেছে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) ক্রাইম সিন। সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ উদ্ধার করে গঙ্গাচড়া মডেল থানায় নিয়ে আসা হয়েছে। 

ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানান ওসি।