
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদি মানিক পশারীর লাশ দাফনে বাধা দিয়েছে তার নিজ গ্রামের লোকজন। পারিবারিক কবরস্থানে মানিক পশারীর জন্য কবর খোঁড়া হলেও উত্তেজিত এলাকাবাসী এসে সে কবর ভরাট করে দেয়।
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রাষ্ট্রপক্ষের মামলার বাদি মানিক পশারী পলাতক থাকা অবস্থায় শনিবার দুপুরে গোপালগঞ্জে তার মেয়ের বাড়িতে মারা যান। তার লাশ বেলা ২টার দিকে পিরোজপুরে নিয়ে আসা হয়। তাকে তার নিজ বাড়ি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের উদ্দেশ্যে বেলা ২টার দিকে কবর খোঁড়া হলেও বিকেল ৪টায় উত্তেজিত কিছু জনতা এসে কবরস্থানটি মাটি দিয়ে ভরাট করে দেয়।
এদিকে, মানিক পশারী একজন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হওয়ায় পিরোজপুর পুলিশ লাইনে তাকে গার্ড আপনার দেয়া হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় তার লাশ দাফন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। শনিবার রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মানিক পশারীর গ্রামের বাড়িতে গ্রাম পুলিশ পাহারায় ছিল।
মানিক পশারীর ভগ্নিপতি মোহাম্মদ চান মিয়া বলেন, ‘মানিক পশারী আজ দুপুরে মারা যাওয়ার খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে পারিবারিক কবরস্থানে কবর খোঁড়া হয়েছিল। বিকেলে কিছু উত্তেজিত জনতা এসে কবরটি মাটি দিয়ে ভরাট করে দিয়ে যায়। এবং তারা পিরোজপুরে মানিক পশারীকে দাফন দিতে দেয়া হবে না বলে জানায়।
চান মিয়া আরো বলেন, ‘আমরা অনেক নিরাপত্তাহীনতায় আছি। সাহস নিয়ে দ্বিতীয়বার আর কেউ এ কবর খুঁড়তে চাইবে না।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








