আনোয়ারায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মনির উদ্দীন ফারুকীর উঠান বৈঠক
বৈঠকে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা মনির উদ্দীন ফারুকী। নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা মনির উদ্দীন ফারুকীর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের নলদিয়া এলাকায় আল্লামা এরশাদ উল্লাহ রহ: জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় সচেতন জনসাধারণের উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা মনির উদ্দীন ফারুকী। তিনি আল্লামা এরশাদ উল্লাহ রহ: ফাউন্ডেশনের চেয়ারম্যান।

উঠান বৈঠকে বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ রফিক, হাফেজ মাওলানা মুহিউদ্দীন ফারুকী, মুহাম্মদ হোসেন, মুফতি এহসান, মাওলানা সাবের, মাওলানা নাজিম, এম এম শিবলী নুমানী, ইফাদ আহমেদ রাসেল, শওকত ওসমান, মাওলানা ইদ্রীস, হাফেজ মাওলানা সাআদ সাদেক, মুহাম্মদ জামাল, জসিম ওয়াসিম, মুহাম্মদ জিয়াউল হকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।