
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। অভিযানের অংশ হিসেবে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের হালুয়াপাড়া আর কে সড়ক এলাকায় পরিচালিত বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সরেজমিনে পরিদর্শন করেছেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
শনিবার (২৪ অক্টোবর) কুসিকের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত প্রতি শনিবারের সাপ্তাহিক ক্লিনিং ডে কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘আমাদের শহর, আমরাই পরিষ্কার রাখব। নগরীকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে সিটি করপোরেশনের পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
এ সময় কুসিক প্রশাসক পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন এবং নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








