যুক্তরাষ্ট্রপ্রবাসী আজিমের উদ্যোগে ব্রাহ্মণপাড়ায় ইস্পাহানি ইন্টারনেট বিবিটিএসের যাত্রা শুরু
যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ আল আজিম। নয়া দিগন্ত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল পূর্বপাড়ার সন্তান মো: আব্দুল্লাহ আল আজিম। তথ্যপ্রযুক্তি খাতে ১৪ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করেও নিজ এলাকার তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে যুক্ত করার উদ্যোগ নিয়েছেন তিনি। তার উদ্যোগে ইস্পাহানি এন্টারপ্রাইজের ব্র্যান্ড বিবিটিএস নেটওয়ার্কের ইস্পাহানি শশীদল ইন্টারনেট বিবিটিএস কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১ নভেম্বর সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

Advertisement

উদ্যোক্তা আজিমের লক্ষ্য, শশীদলের তরুণরা যেন দেশে বসেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করে আয় করতে পারেন, প্রযুক্তিগত দক্ষতা অর্জন করেন এবং নিজস্ব ব্যবসা গড়ে তোলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে থেকেও বাংলাদেশের ১০০ জনের বেশি ফ্রিল্যান্সারকে সহযোগিতা করছেন। দক্ষ ও অভিজ্ঞদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজের সুযোগ তৈরি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়ার চেষ্টা করছেন।


শশীদলে ইস্পাহানি ইন্টারনেট উদ্যোগ

শশীদলে উচ্চগতির, মানসম্মত ও সাশ্রয়ী ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরিই এ উদ্যোগের মূল লক্ষ্য। স্থানীয় তরুণদের ফাইবার অপটিক টেকনিশিয়ান হিসেবে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া এবং ইন্টারনেট সেবা সংশ্লিষ্ট কারিগরি কাজে দক্ষ করে তোলার পরিকল্পনা রয়েছে।

ইন্টারনেট ব্যবসায় আগ্রহীদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান ও ব্যবসা পরিচালনার বিষয়ে দিকনির্দেশনাও দেয়া হবে। এর মাধ্যমে তরুণরা নিজস্ব উদ্যোগ গড়ে তুলতে পারবেন বলে আশা করছেন আজিম। তার মতে, এ কার্যক্রম যোগাযোগব্যবস্থা উন্নত করার পাশাপাশি স্থানীয় তরুণদের দক্ষতা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়াবে।


আন্তর্জাতিক কর্মক্ষেত্রে যুক্ত করার পরিকল্পনা

আব্দুল্লাহ আল আজিম মনে করেন, শশীদলের তরুণদের মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সঠিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান ও আন্তর্জাতিক কর্মপরিবেশ সম্পর্কে ধারণা পেলে তাঁরা দেশে বসেই বিশ্ববাজারে কাজ করে বৈদেশিক মুদ্রা আয় করতে পারবেন।

কর্মসংস্থান থেকে বঞ্চিত তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা এবং প্রযুক্তিনির্ভর নতুন কাজের ক্ষেত্র তৈরি করাও তার পরিকল্পনার অংশ। বিশেষ করে প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে বা নিজস্ব ব্যবসা শুরু করতে আগ্রহীদের পাশে দাড়াতে চান তিনি।


অন্যান্য ব্যবসায়িক উদ্যোগ

তথ্যপ্রযুক্তির পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসার সঙ্গেও যুক্ত আব্দুল্লাহ আল আজিম। তার ট্রাভেল এজেন্সি নেক্সাস ট্রাভেলস বিডির প্রধান কার্যালয় ঢাকায়, প্রতিষ্ঠানটির নিজস্ব লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বাংলাদেশে সরবরাহের সাথেও তিনি যুক্ত রয়েছেন, যেসব পণ্য দেশের বিভিন্ন সুপারশপে পৌঁছে দেয়া হচ্ছে।

তথ্যপ্রযুক্তি, ট্রাভেল এজেন্সি ও আন্তর্জাতিক পণ্য সরবরাহের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের ব্যবসার পাশাপাশি দেশের তরুণদের জন্য নতুন সম্ভাবনা তৈরিতে কাজ করতে চান তিনি।


তরুণদের আত্মনির্ভরশীল করার প্রত্যয়

নিজের সাফল্যে সীমাবদ্ধ না থেকে স্থানীয় তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সহায়তা করতে চান আজিম। ইন্টারনেট সেবার কাজ, কারিগরি প্রশিক্ষণ ও বাস্তবভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করার পরিকল্পনা রয়েছে।

তার স্বপ্ন শুধু ব্যবসা সম্প্রসারণ নয়, প্রযুক্তিকে কাজে লাগিয়ে শশীদলের তরুণদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করা। ইন্টারনেট সেবার বিস্তার, কারিগরি প্রশিক্ষণ, আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে চান তিনি।

উদ্যোগটি সম্প্রসারিত হলে শশীদলে ইন্টারনেট সেবার পাশাপাশি কারিগরি দক্ষতা ও কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হতে পারে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ প্রচেষ্টা তরুণ প্রজন্মের সামনে আত্মনির্ভরশীলতা ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের নতুন দ্বার খুলবে। বিজ্ঞপ্তি