কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির অভিযানে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়। নয়া দিগন্ত

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিজিবির ৬০ সুলতানপুর ব্যাটালিয়নের একাধিক বিওপির সদস্যদের অভিযানে এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়। 

Advertisement

শুক্রবার (২৩ অক্টোবর) ৬০ বিজিবির কসবা, শশীদল, সালদানদী ও শংকুচাইল বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, ৬০ বিজিবির অধীন বিভিন্ন বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চাল, বিভিন্ন ব্র্যান্ডের মাদক, উন্নত মানের শাড়ি ও বিভিন্ন ধরনের তেলসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়।

তিনি জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনা-নেয়া প্রতিরোধ এবং চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।