
গত বৃহস্পতিবার সাজেকে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের সংঘর্ষের ঘটনার জেরে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক ও নৌপথে অবরোধ আজ শনিবার দুপুর ১২টায় শেষ হয়েছে।
অবরোধে দুর্গম এলাকায় যান চলাচল বন্ধ থাকলেও শহরে অবরোধের তেমন কোনো প্রভাব পড়েনি। বেশিরভাগ এলাকায় যান চলাচল ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রয়েছে। তবে দুর্গম এলাকা থেকে ব্যবসায়ীরা পণ্য নিয়ে না আসতে পারায় বিভিন্ন এলাকায় শনিবারের সাপ্তাহিক বাজার মেলেনি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রান্তিক চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত টহল দিয়েছে।
এ অবরোধকে কেন্দ্র করে দুর্গম পাহাড়ি এলাকায় আতঙ্ক থাকলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ও আগুন জ্বালিয়ে পিকেটিং করেছে অবরোধ সমর্থকরা।
প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় সাজেক পর্যটন কেন্দ্র পর্যটকশূন্য হয়ে পড়েছে। বৃহস্পতিবার সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলির পর সাজেকের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে সাজেক সড়কে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলমান রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








