৪৩ বিজিবির অভিযানে গরু রেখে পালালো চোরাকারবারি, ৩ গরু জব্দ
বিজিবির অভিযানে জব্দ করা তিন গরু । নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে ছোট ফরিংগা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে গরু রেখে চোরাকারবারিরা ভারতের দিকে পালিয়ে যায়। এ সময় বিজিবি  তিনটি ভারতীয় গরু জব্দ করেছে। 

Advertisement

শনিবার (২৪ অক্টোবর) বিজিবির ৪৩ রামগড় ব্যাটালিয়নের অধীন ছোটফরিংগা বিওপির সদস্যরা হাতিমারা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় ছোটফরিংগা বিওপির একটি টহলদল সীমান্তের হাতিমারা এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা গরু রেখে ভারতের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে তিনটি ভারতীয় গরু জব্দ করে।

বিজিবির রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত সুরক্ষা, আভিযানিক কার্যক্রম ও চোরাচালান দমনে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।