জেলা আমির নির্বাচন
পটুয়াখালীতে রুকন সম্মেলন ও জেলা আমির নির্বাচন । নয়া দিগন্ত

‘দায়িত্বশীলদের নিষ্ঠা ও দক্ষতার সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে’ বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মো: মতিউর রহমান আকন্দ।

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার দ্বিবার্ষিক জেলা আমির নির্বাচন ও রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শনিবার (২৪ অক্টোবর) সকালে পটুয়াখালী জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আলোচক ও ইসলামী স্কলার শায়খ জামাল উদ্দিন। 

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার আমির (২০২৫–২০২৬) ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অ্যাডভোকেট মো: নাজমুল আহসান।

অ্যাডভোকেট মো: মতিউর রহমান আকন্দ তার বক্তব্যে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্ব নির্বাচন এবং দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। 

তিনি সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করা এবং দায়িত্বশীলদের নিষ্ঠা ও দক্ষতার সাথে সাংগঠনিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি শায়খ জামাল উদ্দিন তার বক্তব্যে নৈতিকতা, আদর্শিক চেতনা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজে ইতিবাচক ভূমিকা পালনে ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলির চর্চার ওপর গুরুত্ব দেন। 

সম্মেলনে জেলা আমির নির্বাচনসহ সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। এতে পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর ৮৫০ জনেরও বেশি রুকন উপস্থিত ছিলেন।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী করা, নেতৃত্বের বিকাশ এবং দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।