জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী নোবিপ্রবির দুই শিক্ষার্থী
জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী নোবিপ্রবির দুই শিক্ষার্থী। নয়া দিগন্ত

৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ২-১ সেটে জয় পেয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। নোবিপ্রবির হয়ে অংশ নিয়ে এই সাফল্য অর্জন করায় দুই শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।

Advertisement

বিজয়ী শিক্ষার্থীরা হলেন— পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার ও সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সারা সাদিয়া নূর।

শনিবার এক অভিনন্দন বার্তায় ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্য, আত্মবিশ্বাস ও সাফল্যের জন্য সাধুবাদ জানান।

ভিসি আশা প্রকাশ করেন, তাদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদেরও ক্রীড়া চর্চায় উৎসাহিত করবে। তিনি আগামী দিনেও তাদের সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে ২৩ থেকে ২৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৬। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন এই প্রতিযোগিতার আয়োজন করে।