বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার
বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার। প্রতীকী ছবি

কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নে মোবারক হোসেন (৮০) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

শনিবার (২৪ অক্টোবর) সকালে শাকপুর ইউনিয়নের চৌওড়ী এলাকায় শহীদ স্মৃতি ক্যাডেটের পাশের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মোবারক হোসেন দীর্ঘদিন ধরে বরুড়া সদরের এমএস ফার্মেসির সামনে বসে লুঙ্গি সেলাইয়ের কাজ করতেন।

স্থানীয়দের ভাষ্য, পরিবারের সদস্যদের সাথে তার সম্পর্কের অবনতি হয়েছিল। তবে পারিবারিক বিরোধের সাথে তার মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি-না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি ছুরি ও কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। তবে কারা, কী কারণে তাকে হত্যা করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।