সড়ক দুর্ঘটনা, নিহত, আহত, মোটরসাইকেল, যশোর জেনারেল হাসপাতাল, জাতীয় পরিচয়পত্র
দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নয়া দিগন্ত

যশোর-বেনাপোল মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

Advertisement

শনিবার (২৪ অক্টোবর) ভোরে যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন ও শহরের শংকরপুর এলাকার আরিফুল ইসলাম জয়। আহতরা হলেন উপজেলার মণ্ডলগাতী গ্রামের আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক ও রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে সিয়াম, ফারুক ও রাকিব একই মোটরসাইকেলে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনায় আহত ফারুক ও রাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসকরা।

কোতোয়ালি থানার ওসি কবির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আরিফুল ইসলাম জয়ের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।