সড়ক দুর্ঘটনা, পুলিশ, নিহত, প্রাইভেটকার, আইডি কার্ড
সড়ক দুর্ঘটনা পুলিশ সদস্য নিহত হয়েছেন। নয়া দিগন্ত

বগুড়ার শেরপুরে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কায় মো: গোলাম রব্বানী (৫০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কাজের প্রয়োজনে ঠাকুরগাঁও যান গোলাম রব্বানী। কাজ শেষে শেরপুর হয়ে ঢাকায় কর্মস্থলে ফেরার পথে ছোনকা এলাকায় পৌঁছালে সন্ধ্যা ৭টার দিকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোলাম রব্বানীর কাছে থাকা আইডি কার্ড থেকে জানা যায় তিনি বাংলাদেশ পুলিশের সদস্য।

শেরপুর থানার ওসি একরামুল হোসাইন বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যের আইডি কার্ড পাওয়া গেছে। তার নাম গোলাম রব্বানী বলে নিশ্চিত হওয়া গেছে।’